ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার টিকা নিবন্ধন অ্যাপ প্রস্তুত

আকাশ আইসিটি ডেস্ক : 

সহজ এবং সাবলীলভাবে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে একটি অ্যাপ প্রস্তুত করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

আগামীকাল থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে সেরামের ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে এবং ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২৬ জানুয়ারি থেকে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোভিড-১৯-এর স্বাস্থ্য বুলেটিন-২০২০-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিগগির উন্মুক্ত করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে প্রদত্ত করোনার ভ্যাকসিন প্রাপ্তির অনলাইন নিবন্ধন প্ল্যাটফরম ‘সুরক্ষা.গভ.বিডি’ ওয়েবসাইট।

আইসিটি বিভাগের সফটওয়্যার অ্যাসুরেন্স ল্যাবে এখন অ্যাপটির মান যাচাই চলছে। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আপনারা ভ্যাকসিন সম্পর্কিত কোনো গুজবে কান দেবেন না। আগামী ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অ্যাপটি হস্তান্তর করা হবে।

করোনার ভ্যাকসিন নিতে হলে প্রথমে এই অ্যাপে নিজেদের তথ্য দিয়ে তালিকাভুক্ত করতে হবে। সেখান থেকে সরকার ভ্যাকসিন গ্রহীতার সম্পর্কে যেমন সব তথ্য পাবেন, তেমনি যারা ভ্যাকসিন নেবেন, তারাও পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন।’

এ সময় করোনাকালে টেলিমেডিসিন সেবার গুরুত্ব তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোভিড-১৯ মোকাবিলায় টেলিমেডিসিন সেবার জন্য কল এসেছে ২ কোটি ৩৬ লাখ। এ সেবা প্রদানে ৪ হাজার ডাক্তার যুক্ত রয়েছেন। তারা বিনা পয়সায় এই টেলিমেডিসিন সেবা দিয়েছেন। ৩৩৩-সহ সরকারের টেলিমেডিসিন সেবায় এসব কল এসেছে। সব মিলিয়ে ৮০ শতাংশের বেশি করোনা রোগী টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিবন্ধন অ্যাপ প্রস্তুত

আপডেট সময় ১০:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১