ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলালিংকের ‘স্টার্টআপ মাস্টারক্লাস’ অনলাইনে

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের তরুণ উদ্যোক্তারা পারিপার্শ্বিক নানা সমস্যার অভিনব সমাধানের ধারণা নিয়ে এগিয়ে আসার পাশাপাশি গড়ে তুলছেন স্টার্টআপ। কিন্তু, সঠিক দক্ষতা ও নির্দেশনা না থাকার কারণে হোঁচট খেতে হয় অধিকাংশ স্টার্টআপকে। স্টার্টআপের খুঁটিনাটি নানা বিষয়ে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজন করেছে ‘স্টার্টআপ মাস্টারক্লাস’ নামের অনলাইন প্রোগ্রাম।

‘স্টার্টআপ মাস্টারক্লাস’-এর প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন বাংলালিংকের ফিন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড এনালাইসিস ডিরেক্টর জনাব আবিদ হোসেন খান।

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে স্টার্টআপ বিষয়ে আগ্রহী তরুন-তরুণী ও বাংলালিংক আইটি ইনকিউবেটরে সুযোগ করে নেওয়া উদ্যোক্তারা এতে অংশ নেন।

মনে করা হয়, সিংহভাগ এসব স্টার্টআপের সফল হতে না পারার পেছনে দায়ী সঠিক আর্থিক পরিকল্পনার অভাব। আবিদ আর্থিক পরিকল্পনা সম্পর্কে সার্বিক আলোচনার শুরুতে বলেন, ‘একটি স্টার্টআপ শুরু করার জন্য আর্থিক পরিকল্পনা করতে পারা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ’।

আর্থিক পরিকল্পনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহনে ইনভেস্টমেন্ট, ফিন্যান্সিং এবং ডিভিডেন্ড বিষয় তিনটি প্রধানতম ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, স্টার্টআপের ক্ষেত্রে সঠিক আর্থিক মডেলের ধরন নির্ধারন করতে পারার দক্ষতাও থাকতে হবে। এক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ও ক্যাশ ফ্লো সঠিকভাবে প্রস্তুত এবং পূর্বাভাস করা জরুরী। এছাড়া আর্থিক নানা পরিভাষা সম্পর্কে তিনি প্রাথমিক ধারণা দেন।

‘স্টার্টআপ মাস্টারক্লাস’-এর আরো কয়েকটি পর্ব অনুষ্ঠিত হবে সামনে। এতে অংশগ্রহণের নিয়ম ও যাবতীয় অন্যান্য তথ্য জানা যাবে বাংলালিংক-এর লিঙ্কড ইন, টুইটার ও ফেসবুক ক্যারিয়ার পেজে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলালিংকের ‘স্টার্টআপ মাস্টারক্লাস’ অনলাইনে

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১