ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-জাপান চুক্তি সই

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা দিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও জাপানি কোম্পানি ইন্সটিটিউট অব ফরেন স্টুডেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্সেস টোটাল সাপোর্ট অর্গানাইজেশনের (আইএফটিও) মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় টোকিওর বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অনলাইনে টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে আইএফটিও পরিচালক চিহারু হিরাই এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সোবহান চুক্তিপত্রটি স্বাক্ষর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তার স্বাগত বক্তব্যে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্র। জনশক্তি চাহিদার পরিপ্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারস নিয়োগ করছে এবং বাংলাদেশও তাদের তালিকাভুক্ত দেশ।

ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৪৬টি প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানান। এ চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার পাঠাতে আইএফটিওর সহায়তার পথ প্রসারিত হলো।

রাষ্ট্রদূত জানান, এ স্মারকের আওতায় আইএফটিও বাংলাদেশি আগ্রহী ছাত্রদের জাপানি ভাষায় নির্দিষ্ট দক্ষতা অর্জন ও তাদের নার্সিং কেয়ার ইনস্টিটিউটে প্রফেশনাল ডিগ্রি সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থানে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদাল এবং আইএফটিওর পরিচালক চিহারু হিরাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-জাপান চুক্তি সই

আপডেট সময় ০৫:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১