ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

হোয়াটসঅ্যাপের জায়গা নিচ্ছে তুর্কি অ্যাপ ‘বিপ’

আকাশ আইসিটি ডেস্ক : 

যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে জনপ্রিয়তা বাড়ছে ‘বিপ’ অ্যাপের। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের নীতিমালায় সাম্প্রতিক সময়ের কিছু পরিবর্তন আনায় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানে তুরস্কভিত্তিক অ্যাপটির দিকে ঝুঁকছেন অনেক ব্যবহারকারী।

সম্প্রতি নিজেদের এক ঘোষণায় ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নীতিমালায় পরিবর্তন আনে হোয়াটসঅ্যাপ। সংক্ষেপে বললে, ব্যবহারকারীদের প্রায় সব ধরনের তথ্য সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপ। মূলত এরপর থেকেই ব্যবহারকারীদের একটি বড় অংশ হোয়াটসঅ্যাপ বিমুখ হতে শুরু করেন।

আগামী মে মাস থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে বলে জানায় হোয়াটসঅ্যাপ।

২০২০ সালের এক হিসেব মতে, বিশ্বে প্রায় দুই বিলিয়ন ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। তবে গত এক সপ্তাহেই ২০ লাখ ব্যবহারকারী হারিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ব্যবহারকারীদের মাঝে তুরস্কের বিপ অ্যাপ বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সারাবিশ্বে এখন প্রায় ৫০ মিলিয়নের বেশিবার প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে অ্যাপটি। শুধু বাংলাদেশ থেকেই অ্যাপটি বর্তমানে ডাউনলোডে শীর্ষে অবস্থান করছে। আর দুই নম্বরে অবস্থান করছে হোয়াটসঅ্যাপ।

বিপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিগনাল এবং রাশিয়ার টেলিগ্রামও ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে উঠে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

হোয়াটসঅ্যাপের জায়গা নিচ্ছে তুর্কি অ্যাপ ‘বিপ’

আপডেট সময় ১০:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১