ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউপি সদস্য হত্যায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার ঘটনায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। পরদিন ১৯ জুন নিহতের ভাই মুনুসর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

আদালতে ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ার ৫ জনের মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণ করতে না পারায় ১৩ জনকে বেকসুর খালাশ দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউপি সদস্য হত্যায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১