ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

স্পেনে প্রতারণার দায়ে বাংলাদেশি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

শ্রমিকদের সঙ্গে প্রতারণা করায় স্পেনে লিটন আরিফুজ্জামান ভুঁইয়া নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

দেশটির পালমা দে মাইয়রকা শহর থেকে ওই প্রবাসী বাংলাদেশি গ্রেফতার করা হয়। স্পেনের জাতীয় দৈনিক ‘Ultima Hora-র’ প্রকাশিত খবরে এই তথ্য জানা যায়।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গ্রেফতার আরিফুজ্জামান অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করাতেন। আবার অনেক শ্রমিককে অত্যন্ত কম মজুরিতে তার অধীনে কাজ করতে বাধ্য করতেন।

পরে এসব অভিযোগের ভিত্তিতে দেশটির পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আরিফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় দেশটির মাইয়রকাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি মারাত্মক ইমেজ সংকটে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্পেনে আরিফুজ্জামান বহুদিন থেকে অবৈধ ব্যবসাসহ সরকারকে কর ফাঁকি দিয়ে আসছেন। এছাড়াও তিনি মানব পাচারের সাথেও জড়িত। তিনি বাংলাদেশ থেকে প্রবাসীদের অবৈধভাবে স্পেনে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বৈধ করার কথা বলে নিতেন এবং টাকা আত্মসাৎ করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

স্পেনে প্রতারণার দায়ে বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১