ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ ইসলাম রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের তাগিদ বস্ত্র ও পাটমন্ত্রীর সফল রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: মির্জা ফখরুল আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না : ববি হাজ্জাজ সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এটি নতুন বছরের প্রথম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

অধিবেশনের শুরুতে স্পিকার শোক প্রস্তাব উপস্থাপন করেন। এরপর মারা যাওয়া সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মিলিত মোনাজাতে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সংসদ সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন এবং পাস হতে পারে। এবারও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন সংবাদকর্মীরা সংসদ অধিবেশনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছেন। বাকি কার্যদিবস সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে অধিবেশনের খবর সংগ্রহ করতে হবে।

করোনা মহামারির এই সময়ে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে। বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাকালে তাও সংক্ষিপ্ত করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এবার অধিবেশন ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

আপডেট সময় ০৫:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১