ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনীয়তা প্রশ্নে আইনি চ্যালেঞ্জে হোয়াটসঅ্যাপ

আকাশ আইসিটি ডেস্ক :  

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতিমালা নিয়ে ভারতে প্রথম আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এতে আরেকটি আইনি জটিলতা বাড়ল ফেসবুক মালিকানাধীন মেসেঞ্জারের।

ভারতের আদালতে দাখিল করা ওই পিটিশনে এ নীতিমালায় পরিবর্তনকে গ্রাহকের ওপর নজরদারি এবং ভারতের নিরপত্তা হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে উঠে এসেছে এক প্রতিবেদনে।

৪ জানুয়ারি ক্যালিফোর্নিয়াভিত্তিক হোয়াটসঅ্যাপ জানিয়েছে, লোকেশন এবং ফোন নম্বরসহ কিছু তথ্য ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানের।

এমন ঘোষণার পর বিশ্বজুড়েই তোপের মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভারতও রয়েছে, যেখানে সেবাটির গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি এ পরিবর্তনের ফলে তুরস্কেও বাধার মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফরম এবং তার মূল প্রতিষ্ঠানের ওপর চলতি সপ্তাহেই তদন্ত শুরু করবে দেশটির প্রতিযোগিতা বোর্ড ভারতে ইতোমধ্যেই প্রতিদ্বন্দ্বী সিগন্যাল এবং টেলিগ্রাম ইনস্টল করতে শুরু করেছেন অনেক গ্রাহক ফলে গ্রাহকদের শান্ত করতে খরুচে বিজ্ঞাপনী প্রচারণার জন্য হোয়াটসঅ্যাপের ওপর চাপ বাড়ছে।

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা নিয়ে দিল্লি হাইকোর্ট-এ দাখিল করা পিটিশনে আইনজীবী চৈতন্য রোহিলা বলেন, ‘এটি ভার্চুয়ালি একজন মানুষের অনলাইন কার্যক্রমের ৩৬০ ডিগ্রি প্রোফাইল দেখানোর মতো।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনীয়তা প্রশ্নে আইনি চ্যালেঞ্জে হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ১০:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১