ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

আকাশ আইসিটি ডেস্ক :  

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) একটি অত্যাধুনিক ইনোভেশন ল্যাব স্থাপন করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আইসিএমএবির ক্যাম্পাসে একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ইনোভেশন ল্যাবটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ইনফরমেশন অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সাল ইমতিয়াজ খান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন, আইসিএমএবির আইসিটি কমিটির চেয়ারম্যান মো. ফারুক শিকদার এফসিএমএ’সহ রবি ও আইসিএমএবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিএমএবি’র শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের সর্বশেষ ডিজিটাল প্রযুক্তি যেমন: ডাটা অ্যানালিটিকস, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) ইত্যাদির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এই ইনোভেশন ল্যাবটি স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানির ব্যবসায়িক সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনে ভূমিকা রাখবে ল্যাবটি।

ল্যাবটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ এবং কোনো প্রকল্প বা গবেষণার কাজে ল্যাবটিতে যে পরিমাণ সময় ব্যয় করবেন তা তাদের ক্রেডিট আওয়ার হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমএবি। ল্যাব থেকে নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করে পেশাগত সনদ অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মাত্র ১২ বছরে একটি শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। একটি উন্নত অর্থনীতি হতে হলে গবেষণা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। সে প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠিত রবি-আইসিএমএবি ইনোভেশন ল্যাব একটি চমৎকার উদ্যোগ। এই ইনোভেশন ল্যাবকে আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা আইসিটি বিভাগ করবে। ল্যাবটিতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সরবরাহের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ওপর ভর করে উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তিগুলো দেশের জন্য বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন আমাদের যা দরকার তা হলো একদল দক্ষ মানবসম্পদ যারা এই সুযোগকে কাজে লাগাতে পারবেন। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রিমিয়ার প্ল্যাটফর্ম আইসিএমএবি’র সঙ্গে তেমন একটি এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। দেশের প্রথম সারির অ্যাকাউন্ট্যান্টদের জন্য ইনোভেশন ল্যাবটি স্থাপনের সুযোগ দেওয়ার জন্য আইসিএমএবি কর্তৃপক্ষকে ধন্যবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

আপডেট সময় ১০:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১