ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনে ২৬৪ কোটি লিটার পানি উৎপাদন করে ঢাকা ওয়াসা

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা ওয়াসা প্রতিদিন ২৬৪ কোটি লিটার পানি উৎপাদন করে। যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

শনিবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০১৯-২০২০’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাকসিম এ খান বলেন, প্রতি বর্গ কিলোমিটারে ৪৭ হাজার মানুষ বসবাস করে। প্রতিদিন ২৬৪ কোটি লিটার পানি আমরা উৎপাদন করি। কোনো একটা শহরে একটা প্রতিষ্ঠান এতো পানি উৎপাদন করে না।

ওয়াসা তাদের আয় ব্যয়ের হিসাবে বিশ্বমানের প্রক্রিয়ার চেয়েও এগিয়ে গেছে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ওয়াটার ইউটিলিটির আয় ব্যায়ের যে হিসাব আছে, আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভালো যে অবস্থান সেটা হচ্ছে দশমিক ৬৫। অর্থাৎ ১০০ টাকা আয় হলে যেখানে ৬৫ টাকা খরচ হয়। কিছু দিন আগে আমরা সেটিকে দশমিক ৬২ এ নিয়ে এসেছি। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থাটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং ওয়াসা বোর্ডের সদস্য মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়াসার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিনে ২৬৪ কোটি লিটার পানি উৎপাদন করে ঢাকা ওয়াসা

আপডেট সময় ১২:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১