ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮ মিনিটেই ফুল চার্জ হবে ফোন

আকাশ আইসিটি ডেস্ক :

মাত্র ১৮ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন। এমনই প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের শাওমি। এজন্য প্রতিষ্ঠানটি ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি উদ্ভাবন করেছে। স্মার্টফোনের পাশাপাশি এই প্রযুক্তি দিয়ে ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেট দ্রুত চার্জ দেয়া যাবে।

শাওমির আপকামিং ফোন মি ১০ আল্ট্রা ও মি ১১ ফোনে ৫০ ওয়াট-এর ফাস্ট চার্জিং ফিচার্স দিচ্ছে। তবে কয়েক মাস পর থেকেই সংস্থাটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে ৮০ ওয়াট-এর ফাস্ট চার্জিং টেকনোলজি দিতে পারে। ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইতিমধ্যে ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি টেস্ট করছে সংস্থাটি।

ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই মাস প্রোডাকশন শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে শাওমি মি ১১ প্রো লঞ্চ হওয়ার কথা। তবে সেই ফ্ল্যাগশিপ ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

গত বছর অক্টোবরে ৮০ ওয়াটের ওয়্যারলেটস চার্জিং টেকনোলজি প্রদর্শন করেছিল শাওমি। এই প্রযুক্তিতে মাত্র ১৮ মিনিটে ফোন ফুল চার্জড হয়ে যাবে। একটি বিশেষ স্ট্যান্ড-এ ফোন রাখতে হবে। কোনও তারের ঝক্কি থাকবে না। ওয়্যারলেস টেকনোলজি ব্যবহার করেই ফোন চার্জ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮ মিনিটেই ফুল চার্জ হবে ফোন

আপডেট সময় ১০:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১