ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি

আকাশ আইসিটি ডেস্ক :  

দেশে এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার। এরমধ্যে মোবাইলে ৮৬ লাখ ৭২ হাজার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৩৭ লাখ ৮০ হাজার। আর এক মাসের ব্যবধানে ডিসেম্বরে ব্রডব্যান্ড সংযোগ ৮ লাখ ৬৬ হাজার।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ ইন্টারনেট সংযোগের হিসাব থেকে এমন তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, বিদায়ি বছরের শেষ মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সংখ্যা পৌঁছেছে ৯৫ লাখ ২২ হাজারে।

অপরদিকে নভেম্বর শেষে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৫ লাখ ৬১ হাজার। এর মধ্যে ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার ছিল মোবাইলে এবং ব্রডব্যান্ড সংযোগ ছিল ৮৬ লাখ ৫৬ হাজার। আর ৫৭ লাখ ৪২ হাজার গ্রাহক নিয়ে ২০২০ বছর শুরু করে ব্রডব্যান্ড খাত। মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি

আপডেট সময় ০৯:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১