ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিট কয়েনের ‘আন্তর্জাতিক প্রতারক’ রায়হান গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের বিট কয়েন প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক একাউন্টের কাগজ জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার রায়হান আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার ব্যাংক একাউন্ট পর্যালোচনা করে গত একমাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান এক কোটি ১০ লাখ টাকা দামের ওডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

বিকালে কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলেও জানান এলিট ফোর্সটির এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিট কয়েনের ‘আন্তর্জাতিক প্রতারক’ রায়হান গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১