ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে বুধবার (১৩ জানুয়ারি) ধানমন্ডি এলাকা থেকে পিকে হালদারের বান্ধবী অবন্তিকাকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাউদ্দিন।

বিকেলে তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি থাকা অবস্থায় তার আত্মীয়-স্বজনকে আরও বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট পরিচালক বানান এবং একক কর্তৃত্বে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন।

অভিযোগে আরও বলা হয়, পিপলস লিজিংয়ে আমানতকারীদের প্রায় তিন হাজার কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন এবং এই কোম্পানিকে পথে বসিয়েছেন পি কে হালদার।

তিনি এসব কোম্পানির স্থাবর সম্পদ বিক্রি করে দেন এবং আমানতকারীদের শেয়ার পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১