ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবারও সিরিয়ার ওপর ইসরায়েলের আগ্রাসন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ইসরায়েল আবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায়নি।

সানা জানিয়েছে, দেইর আজ-জাওর এবং আল-বুকামাল শহরে এই হামলা চালানো হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, রাত ঠিক ১টা ১০ মিনিটে ইসরায়েল আজ-জাওর এবং আল-বুকামাল শহরে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়। আগ্রাসনের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইসরায়েল এর আগে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। গত বুধবারও ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়।
ইসরায়েল গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতভাবে সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চূড়ান্ত পতন মেনে নিতে পারছে না তেলআবিব। ফলে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এসব হামলা চালাচ্ছে। অবশ্য হামলা সম্পর্কে ইসরায়েল একেবারেই কোনও কথা বলছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও সিরিয়ার ওপর ইসরায়েলের আগ্রাসন

আপডেট সময় ০৩:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১