ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

অবৈধ মোবাইল বন্ধের প্রক্রিয়া শুরু ১ জুলাই

আকাশ আইসিটি ডেস্ক :  

আগামী ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তবে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের ব্যবহারে সমস্যা হবে না বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, ১ জুলাই থেকে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। বাজারে যেসব অবৈধ হ্যান্ডসেট আছে সেগুলো আর চলবে না।

অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেওয়া হবে। যাদের হাতে সেট আছে, তাদের ডিস্টার্ব না করে এ কাজ চালিয়ে নিতে চাই। যেগুলো নতুন করে আসবে সেগুলো অবশ্যই রেজিস্ট্রার্ড হয়ে আসতে হবে। আমরা নাগরিকদের কষ্টে ফেলতে চাই না।

এনইআইআর কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম জানান, গ্রাহকরা তার সেট পরীক্ষা করতে পারেন বৈধ কিনা। আগামী ১৬ জানুয়ারি থেকে ম্যানুয়ালি অপারেটরগুলো জানাবে নতুন আইএমইআইভুক্ত সেটগুলো। আগামী ১ জুলাই থেকে কার্যক্রম অনলাইন করা হবে। জনগণের হাতে যে সব সেট আছে সেগুলো নিবন্ধন করে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

অবৈধ মোবাইল বন্ধের প্রক্রিয়া শুরু ১ জুলাই

আপডেট সময় ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১