ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুশীলন শুরু করলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। তবে, আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুমিনুল হক সহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন। বৃহস্পতিবার এই তালিকায় যুক্ত হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌঁছাবে। এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সিরিজে আসছেন না। তারপরও প্রতিপক্ষকে খাটো করে না দেখে কঠোর প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।

নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে ক্রিকেটে ফেরেন সাকিব। তিনি খেলেন জেমকন খুলনার হয়ে। তার দল চ্যাম্পিয়ন হয়। কিন্তু সাকিব ফাইনাল ম্যাচে খেলতে পারেননি। শ্বশুরের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

কিন্তু সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই সাকিবের শ্বশুর মারা যান। গত ১ জানুয়ারি সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি তৃতীয়বারের মত বাবা হতে চলেছেন। ভক্তদের এমন সুসংবাদ দেয়ার পর গত রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুশীলন শুরু করলেন সাকিব

আপডেট সময় ০৭:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১