ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

পৌরসেবা সফটওয়্যারে ডিজিটাল চাঁদপুর পৌরসভা

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশ সরকারের “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মানের সূত্রধরে পৌরসেবা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল হলো চাঁদপুর পৌরসভা। এখন থেকে চাঁদপুর পৌরসভার সকল নাগরিক সেবাসমূহ https://chandpur.paurasheba.com ডোমেইন এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত হতে ঘরে বসেই পাওয়া যাবে।

আজ সোমবার (৪ঠা, জানুয়ারী,২০২০) চাঁদপুর পৌরসভা কার্যালয়ে চাঁদপুর পৌরসভা হতে প্রদত্ত নাগরিক সেবাসমূহের ডিজিটাইজেশন এর উদ্বোধন ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে চাঁদপুর পৌরসভা ডিজিটাইজেশন এর উদ্বোধন ঘোষণা করেন।এ সময় চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল স্তরের সেবা মানুষের দোরগোড়ায় নয় মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন। তারই বাস্তব উদাহরণ হিসেবে আজ ডিজিটাল হলো চাঁদপুর পৌরসভা।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন এখন থেকে আমার পৌরসভার নাগরিকরা আরো সহজে তার কাঙ্খিত সেবা পেতে সক্ষম হবে।

এখানে উল্লেখ্য, পৌরসেবা সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের যেকোন স্থান হতে অতি অল্প সময়ে নির্ভুল ভাবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ ব্যবহার করে তাদের কাঙ্খিত সনদ প্রাপ্তির জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন। পরবর্তীতে পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উক্ত আবেদনটি তার জন্য নির্ধারিত অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যাচাই করে মেয়র মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ডিজিটাল সাক্ষরের মাধ্যমে সনদ ইস্যু করতে পারবেন। পৌরসভার ডিজিটাল সেন্টারর থেকেও সনদের জন্য আবেদনের সুযোগ রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে।আবেদনকারী সনদ ইস্যুর সাথে সাথেই এসএমএস এলার্ট পাবেন এবং ইস্যুকৃত সনদ নাগরিক তার নিজস্ব প্রোফাইল থেকে যেকোনো সময় ডাউনলোড এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারেন।নাগরিকের নিজস্ব প্রোফাইল থাকায় সনদ হারানোর সম্ভাবনা নেই বললেই চলে। উক্ত ডিজিটাল সনদ সুরক্ষিত QR Code সম্বলিত যার মাধ্যমে সনদ ভেরিফিকেশন করা যায়। সুতরাং জাল সনদ তৈরী শতভাগ ঝুঁকিমুক্ত।

পৌরসেবা https://paurasheba.com সফটওয়্যার তৈরীর কারিগরী সহযোগিতা প্রদান করছে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির তৈরী ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) https://upsheba.com সফটওয়্যার ব্যবহার করছে দেশের প্রায় একশো ইউনিয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

পৌরসেবা সফটওয়্যারে ডিজিটাল চাঁদপুর পৌরসভা

আপডেট সময় ০৯:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১