ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ব সাইবার নিরাপত্তা ইনডেক্সে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আকাশ আইসিটি ডেস্ক : 

বিশ্ব সাইবার নিরাপত্তা বা গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে ৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি ইনডেক্স এ ফলাফল প্রকাশ করেছে।

বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ৪৪ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৬৫। ২০১৮ সালে প্রকাশিত একই ইনডেক্সে ২৫ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩।

এ ইনডেক্সে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। আর শীর্ষে আছে ভারত। ৫৯ দশমিক ৭৪ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৩৫ এ। এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তান ৬৬, নেপাল ৯৩, শ্রীলঙ্কা ৯৮, ভুটান ১১৫, আফগানিস্তান ১৩২ এবং মিয়ানমান ১৩৯ অবস্থানে আছে।

কোন দেশের সাইবার আক্রমণ প্রতিহত বা প্রতিরোধ করার ক্ষমতার ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি ইনডেক্স এ র‍্যাংকিং প্রণয়ন করে। ৯৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান করছে গ্রীস। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

বিশ্ব সাইবার নিরাপত্তা ইনডেক্সে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০