ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিজস্ব চিপ বানাবে মাইক্রোসফটও

আকাশ আইসিটি ডেস্ক : 

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের চিপ ব্যবহার থেকে সরে আসতে চাইছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও।

জানা গেছে নিজেদের ক্লাউড-কম্পিউটিং সার্ভিসেসচালিত সার্ভারে এবং সারফেস লাইনের কম্পিউটারে নিজেদের চিপ ব্যবহারে করবে প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যাপলও জানিয়েছিল তারা আর ইনটেম্লের চিপ ব্যবহার করতে চায় না। সম্প্রতি মাইক্রোসফটের এ সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। ইনটেলের পরিবর্তে নিজেদের চিপে এআরএম টেকনোলজিসের প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এআরএম টেকনোলজিসকে চার হাজার কোটি ডলারের বিনিময়ে কিনে নিতে চাইছে মার্কিন চিপ এনভিডিয়া। মালিকানা হাতবদল এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

মাইক্রোসফট অ্যাজিউর ক্লাউড কম্পিউটিংভিত্তিক বিভিন্ন সার্ভিস এবং সারফেস পিসির জন্য ইনটেল এবং এএমডির চিপের ওপর নির্ভরশীল। অবশ্য এরই মধ্যে এআরএম প্রযুক্তির সার্ভার চিপ বানাতে আমপেরে কম্পিউটিং এবং মার্ভেল টেকনোলজি গ্রুপ লিমিটেডের সঙ্গে কাজ শুরু করেছে।

আর কোয়ালকমের সঙ্গে মিলে ‘সারফেস প্রো এক্স’ ডিভাইসের জন্য এআরএম প্রযুক্তিভিত্তিক প্রসেসর তৈরিতে কাজ করছে মাইক্রোসফট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

নিজস্ব চিপ বানাবে মাইক্রোসফটও

আপডেট সময় ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০