ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশবিরোধীদের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান পলকের

আকাশ আইসিটি ডেস্ক :  

দেশবিরোধীদের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উদার গণতান্ত্রিক, কুসংস্কার মুক্ত, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তুলতে হবে।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর অবমাননা জাতি কখনই মেনে নেব না। দেশবিরোধীদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সোচ্চার ও সচেতন হতে হবে।

তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তরুণ প্রজন্মসহ সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে “বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের লাইভ লটারি ” অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তৃতা করছিলেন।

তৃতীয় সপ্তাহের ‘লাইভ লটারি’তে প্রথম বিজয়ী হয়েছেন ঢাকার জেলার শিক্ষার্থী নিশাত তাসনিম।

পুরস্কার হিসেবে পান ল্যাপটপ। কুইজে অংশ নেন দিনাজুপুরের খানসামার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিমন।

কুইজ লটারিতে ল্যাপটপ জিতেন তিনি। সঙ্গে তার বাবার কর্মরত স্কুলের জন্য একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী। একইভাবে কুইজে অংশ গ্রহণকারী সিলেটের জকিগঞ্জের দাখিল মাদ্রাসার ছাত্র শাহেদ আহমেদকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেয়া হয়।

তার কল্যাণে সেই দাখিল মাদ্রাসাও একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী ।

এছাড়াও যশোর জেলার মনিরামপুরের শাকিল আহমেদ স্মার্টফোন এবং সাতক্ষীরার ওসমান খান, ভোলার দৌলত খানের রিয়াদ মাহমুদ ও চট্টগ্রাম কোতোয়ালি থানার শ্রাবণী দাস পেয়েছেন একটি করে ‘ল্যাপটপ’।

এভাবে ৪২ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কম্পিউটারের পছন্দের ৭ বিজয়ীকেই তাদের ইচ্ছে অনুযায়ী পুরস্কার প্রদান করেন প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশবিরোধীদের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান পলকের

আপডেট সময় ০৯:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০