ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে ফাইবার অপটিক কানেকটিভিটি

আকাশ আইসিটি ডেস্ক : 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাব বাংলাদেশেও কম পড়েনি। কোভিড-১৯-এর কারণে বাংলাদেশের সব জায়গায় ফাইবার অপটিক কানেকটিভিটি পৌঁছে দেয়া সম্ভব হয়নি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, চর, দ্বীপ, হাওর সব জায়গায় ফাইবার অপটিক কানেকটিভিটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনলাইনে আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

এ সময় তিনি আরও বলেন, ইন্টারনেটে এখনও কিছু কিছু সমস্যা রয়ে গেছে, অনেকের কানেকটিভিটিতে সমস্যা আছে। আমাদের নেটওয়ার্ক এখনও সে পরিমাণ নেই যদি থাকত ছাত্রছাত্রীরা আরও উপকৃত হতো। ২০২১ সালে দেশের নেটওয়ার্ক বর্তমান থেকে বহুগুণ বেড়ে যাবে এবং কোয়ালিটি অব সার্ভিসের বিষয়গুলো সমাধান করতে পারব।

এর আগে বৃহস্পতিবার ওয়েবিনারে মোবাইল অপারেটরগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষই ডিজিটাল সংযুক্তির বাইরে থাকবে না।

ইতোমধ্যে হাওর, চর, পাহাড়, দুর্গম অঞ্চল, উপকূলীয় অঞ্চল ও দ্বীপে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হচ্ছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল এবং ফাইভজি চালুর প্রক্রিয়া সম্পন্নের কথা উল্লেখ করেন তিনি। ফোরজি সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্প্রসারণের কাজ চলছে। টাওয়ার শেয়ারিং লাইসেন্সও প্রদান করা হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণে অপারেটরগুলোর জন্য বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে ফাইবার অপটিক কানেকটিভিটি

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০