ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

পাইলট ছাড়াই সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাইলট ছাড়াই সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান বানাচ্ছে রাশিয়া। আর সেই লক্ষ্যেই এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন ইঞ্জিনিয়াররা। এমনটাই জানিয়েছেন রাশিয়ান বিমানবাহিনীর কমান্ডার।

তিনি জানিয়েছেন, এই বোমারু বিমানের দু’টি ভার্সন থাকবে। এবং একটি ভার্সন চালানো হবে পাইলট ছাড়া। যখন রাশিয়ার তৈরি ফিফথ জেনারেশনের সুখোই টি-৫০ বোমারু বিমান নিয়ে আরও পরীক্ষা চালাচ্ছে রাশিয়া, ঠিক সেই সময়ে এই বিমান তৈরির কথা জানিয়েছেন বিমানবাহিনীর কমান্ডার।

রুশ বিমানবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ভিক্তোর বোন্দারেভ জানিয়েছেন, সিক্সথ জেনারেশন বোমারু বিমান নির্মাণের কাজ চলছে। ঠিকঠাক ভাবে তৈরি হলে এটি সেভেন জেনারেশন ফাইটার জেটেরও কাজ করে দেবে এটি। তবে এই বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। অবশ্য এটির গবেষণা ও নির্মাণ কাজ যদি পরীক্ষামূলক পর্যায়ে থেমে যায় তবে তা আর কোনোদিনই আলোর মুখ দেখবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কে জেনারেল বোন্দারেভ বলেন, মানবদেহের নানা সীমাবদ্ধতা থাকলেও প্রযুক্তি ও যন্ত্রের তা নেই।কাজেই যে কোনও প্রজন্মের আকাশ যুদ্ধে পাইলটবিহীন যুদ্ধবিমান কার্যকরভাবে শত্রুকে পরাজিত করতে পারবে।

তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, পাইলটবিহীন জঙ্গি, বোমারু বা অ্যাটাক বিমানের কি ক্ষমতা আছে তা কি আপনার কখনো কল্পনা করতে পারবেন? ঠিক কবে সিক্সথ জেনারেশনের যুদ্ধবিমানের পরীক্ষা চালানো হবে সে সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি রুশ বিমানবাহিনী প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

পাইলট ছাড়াই সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে রাশিয়া

আপডেট সময় ০২:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭