ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

দক্ষিণ আফ্রিকায় ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, মিশন ভবনে বঙ্গবন্ধু সেন্টারটি মূলত গড়ে তোলা হয়েছে একটি লাইব্রেরি কেন্দ্র করে। সদ্য প্রতিষ্ঠিত এ লাইব্রেরিতে বঙ্গবন্ধুর জীবন, বিশেষ করে রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, পর্যটনসহ নানা বিষয়ে বাংলা ও ইংরেজিতে রচিত চার শতাধিক বই রয়েছে।

কেন্দ্রের ভেতর ও বাইরের দেয়াল বঙ্গবন্ধু এবং তার পরিবার, তার মহান সংগ্রামী জীবনের নানা অধ্যায়, পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডন-দিল্লি হয়ে ঢাকা প্রত্যাবর্তন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, ইন্দিরা গান্ধীসহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকার প্রভৃতি বিষয়ের শতাধিক পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে। দেয়ালের একাংশে আছে বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব বিষয়ে কিউবান লিডার ফিদেল কাস্ত্রোসহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার মন্তব্য বাঁধাই করা ১২টি পোস্টার। এসব প্রিটোরিয়ার বঙ্গবন্ধু সেন্টারকে দিয়েছে বিশেষত্ব।

এছাড়া আছে একটি অডিও-ভিজ্যুয়াল সেন্টার। সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চসহ বিভিন্ন ভাষণ এবং স্থিরচিত্র দেখা-শোনার ব্যবস্থা রয়েছে। এই সেন্টারে এসে যে কোনো প্রজন্মের মানুষ বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সঙ্গে একাত্ম ও উদ্বুদ্ধ হতে পারবেন।

সেন্টারটির মানোন্নয়নে মিশন কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতিধন্য যে কোনো উপহার এবং বাংলাদেশ বিষয়ক যে কোনো প্রকাশনা-উপহার আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

দক্ষিণ আফ্রিকায় ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন

আপডেট সময় ০৫:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০