ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নতুন বছরে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

আকাশ জাতীয় ডেস্ক: 

নতুন বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতে ১২ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জর্ডানের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মন্ত্রীর সঙ্গে জর্ডানের ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার কর্মীই বাংলাদেশের। এই প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে।

ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে সানাল কুমার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিকসংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ।’

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

জর্ডানের তৈরি পোষাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগ নিয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বোয়েসেলের আন্তরিক সহযোগিতার জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নতুন বছরে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

আপডেট সময় ০৮:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০