ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারকে সহায়তা বন্ধের ঘোষণা জার্মানির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে চলমান সহিংসতার কারণে উদ্বেগ প্রকাশ করে দেশটির বেশ কিছু খাতে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর প্রকাশ করেছে।

জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথরিনা মায়েজ বলেন, মিয়ানমারে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, চিকিৎসাসেবাসহ বেশ কয়েকটি খাতে সহায়তা করে আসছিল জার্মানি। যেসব অঞ্চলগুলোতে সহিংসতা চলছে সেখানে এই সহায়তা কার্যক্রম বন্ধ রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ হলে আবার এই সহায়তা কার্যক্রম দ্রুত চালু করা হবে।

জার্মানির আরেক সরকারি মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সহিংসতার ঘটনাটি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চিকে সসিংসতা বন্ধের পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

গত ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিরা রাখাইন রাজ্যের পুলিশ থানায় হামলা চালায় এবং ১২ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। এর পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সহিংসতার মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে সোয়া তিন লাখেরও বেশি রোহিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারকে সহায়তা বন্ধের ঘোষণা জার্মানির

আপডেট সময় ০৯:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭