ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবে ফ্রান্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টি ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুলে ধরবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার। আজ মঙ্গলবার রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফরাসি রাষ্ট্রদূত।

সোফি বলেন, ‘আমরা নিরাপত্তা পরিষদের সদস্য। রোহিঙ্গা ইস্যুটি অবশ্যই আমরা নিরাপত্তা পরিষদের আসন্ন অধিবেশনের আলোচনার টেবিলে গুরুত্বের সঙ্গে তুলে ধরব।’ মিয়ানমারে চলমান গণহত্যার বিষয়ে সোফি বলেন, ‘মিয়ানমারে গণহত্যা চলছে কি না, তা বলতে পারব না। তবে বাংলাদেশ থেকে যা দেখছি সেটা সত্যিই ভয়াবহ।’

এদিকে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও আহ্বানে মিয়ানমার কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, সেখানে আমরা মিয়ানমারের কোনো রেসপনস (সাড়া) দেখিনি, বরং দেখেছি তাঁদের সেনাবাহিনীপ্রধান বলেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অসমাপ্ত কাজটি ছিল সেটা তারা সমাপ্ত করছেন। এটা তো পরিষ্কারভাবে তাদের ইনটেনশনকে প্রকাশ করে। তিন লক্ষাধিক নতুনভাবে যে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এ নিয়ে কোনো বক্তব্য তাঁরা দেননি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পৃথিবীর নিকট অতীতে যত যুদ্ধ-বিগ্রহ হয়েছে কোনোটাই কিন্তু সমাধান আনেনি। ডিপ্লোমেসি (কূটনীতি) হলো একমাত্র সমাধানের উপায় এবং আমরা সেভাবেই আগাচ্ছি।’

এদিকে রোহিঙ্গা সমস্যা ফ্রান্সের পাশাপাশি ভারত ও চীনের মতো শক্তিধর দেশকেও পাশে চায় বাংলাদেশ। এর আগে দুটি দেশের প্রতিনিধিরা জানিয়েছিলেন, তাঁরা বাংলাদেশের পাশে থাকবেন। তবে পরে তারারা মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ায় দেখা দেয় অস্পষ্টতা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে আরেকটি দেশের প্রয়োজনে সব সময় যে একটি দেশ একইভাবে রেসপন্ড (জবাব) করবে একইভাবে, আমরা যেভাবে চাইব ঠিক রেসপন্ড করবে, সেটা সব সময় আশা করা সমীচীন নয়।’

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে চীনের অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘সিকিউরিটি কাউন্সিলে যে ক্লোজড ডোর মিটিংটি হয়েছিল, সেখানে অতীতে চীন যে ভূমিকা রেখেছিল সে তুলনায় এই মিটিংয়ের ভূমিকা অনেক সহায়ক ছিল আমাদের পক্ষে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবে ফ্রান্স

আপডেট সময় ১০:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭