ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াজ হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৫

আকাশ জাতীয় ডেস্ক:

ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আয়াজ হত্যা মামলায় ইনজামামুল ইসলাম ওরফে জিসান নামে এক আসামির আমৃত্যু কারাদণ্ড ও অপর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম এবং আরিফ হোসেন রিগ্যান।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর তিন মাসের কারাভোগ করতে হবে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জিসানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় রাজধানীর ধানমণ্ডিতে ২০১৪ সালের ৯ জুন আয়াজ হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সহিদুল হক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াজ হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৫

আপডেট সময় ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০