ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বিজয়ের মাসেই প্রত্যন্ত এলাকায় টেলিটকের নেটওয়ার্ক: এমডি সাহাব উদ্দিন

আকাশ আইসিটি ডেস্ক :  

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশের প্রত্যন্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

সোমবার (৭ ডিসেম্বর) ফেসবুকে টেলিটকের ভেরিফাইড পেজে লাইভে এসে তিনি একথা বলেন।

এমডি শাহাব উদ্দিন বলেন, যেখানে অন্যান্য অপারেটরটা যায়নি সেখানে টেলিটক রয়েছে, পার্বত্য এলাকাসহ সুন্দরবনে নেটওয়ার্কের আওতায় আছে। এছাড়া খুব শিগগিরই হাওর এলাকায় নেটওয়ার্ক নিয়ে আসার কাজ চলছে। আশা করি হাওর এলাকায় নেটওয়ার্ক এ মাসেই চালু করা হবে। সরকারের উদ্দেশ্যে দেশের প্রতিটি ইঞ্চিতে যেন টেলিটকের কানেকটিভিটি থাকে।

তিনি বলেন, টেলিটকের ব্যবহারের টাকায় এ প্রতিষ্ঠান বেঁচে আছে। টেলিটকের বিনিয়োগ মাত্র সাড়ে চার হাজার কোটি টাকা। আর সাড়ে পাঁচ হাজার বিটিএসের (টাওয়ার) মধ্যে তিন হাজার ৩০০ বিটিএস দিয়ে ফোরজি সেবা দেওয়া হচ্ছে। টুজি আমাদের গ্রাম পর্যায়ে রয়েছে। আমরা ফোরজিতে চলে যেতে চাই।

এমডির লাইভে টেলিটক গ্রাহকরা ফোরজি নেটওয়ার্ক সহজলভ্য, ইন্টারনেট ও ভয়েস কলের খরচ কমনোসহ নানা বিষয় নিয়ে গ্রাহকরা প্রশ্ন করেন।

টেলিটক এমডি সাধারণ গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও মতামত শুনে এবং তা সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

বিজয়ের মাসেই প্রত্যন্ত এলাকায় টেলিটকের নেটওয়ার্ক: এমডি সাহাব উদ্দিন

আপডেট সময় ১০:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০