ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেক্সাসে ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। টেক্সাসের প্লানো শহরে রোববার রাতে ডালাস কাউবয়েস ফুটবল ম্যাচ দেখার সময় ওই ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী ফক্স নিউজকে জানান, এক নারী এবং এক পুরুষের মধ্যে বিবাদ শুরু হয়। তারা বাড়ির বাইরে দাঁড়িয়েই ঝগড়া করছিলেন। ওই নারী ফিরে যাচ্ছিলেন সে সময় বন্দুক বের করে গুলি করেন বন্দুুকধারী।

প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলেই জানিয়েছেন, পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট করা হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা বন্দুকধারীকে ওই বাড়িতে দেখতে পেয়ে গুলি করেন।

ওই গোলাগুলির ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। বন্দুকধারী এবং নিহতদের পরিচয় বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সে বিষয়েও কিছু জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেক্সাসে ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ৮

আপডেট সময় ০৬:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭