ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে শওকত আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার সৈয়দটুলা ফকিরপাড়া গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। এর মধ্যে মো. মোর্শেদ খন্দকার ও মোবারক পলাতক।

এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। এর মধ্যে আবুল বাদশা পলাতক।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ির পাশেই আসামিদের হাতে খুন হন শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদী হয়ে নয়জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলা বিচারাধীন অবস্থায় তিন বছর আগে অপর আসামি আবুল কাশেমের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় (এ হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, সে অনুযায়ী) এ রায় দেন আদালত।

মামলার বাদী নিহতের ভাই আব্দুল বাতেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করব।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আশা করেছিলাম, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। যাবজ্জীবন রায়ে আমরা হতাশ। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০