ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মামলায় ফ‌টো সাংবা‌দিক কাজ‌লের হাইকোর্টে জামিন

আকাশ জাতীয় ডেস্ক:  

শে‌রেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের দা‌য়ের করা মামলায় ফ‌টো সাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১৯ অক্টোবর তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

জ্যোর্তিময় বড়ুয়া জানান, এ মামলায় গত ২৪ আগস্ট তার জামিন না মঞ্জুর করেন নিম্ন আদালত। এরপর ৮ সেপ্টেম্বর হাইকোর্ট আবেদন করা হয়। ১৯ অক্টোবর শুনানি শেষে আদালত দুই সপ্তাহের রুল জারি করেছেন। আজ এ মামলায় তাকে জামিন দিয়েছেন।

গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়। মামলা‌টি ক‌রে‌ছি‌লেন মাগুরা-১ আস‌নের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে আরও দু’টি মামলা হয়। মামলা হওয়ার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নি‌খোঁজ হন। ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক মামলায় ফ‌টো সাংবা‌দিক কাজ‌লের হাইকোর্টে জামিন

আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০