ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হার মেনে নেয়ার সময় হয়েছে ট্রাম্পের: ওবামা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইলেকটোরাল ভোটে ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির।

এমন পরিস্থিতিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাইডেনকে জয়ী এবং নিজের পরাজয়কে মেনে নেয়ার সময় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, নির্বাচনের ফলাফল আর পরিবর্তন করা যাবে না। ট্রাম্পের কাছে তা মেনে নেয়া ছাড়া আরো কোনো উপায় নেই।

এনডিটিভির বরাতে জানা যায়, ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনে ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। বাইডেন পেয়েছেন ৩০৬টি। ২৩২টি ইলেকটোরাল ভোট পেলেও ট্রাম্প তা প্রত্যখ্যান করেন। সেইসঙ্গে পেনসিলভানিয়া, নেভাডা, মিশিগান, জর্জিয়া ও অ্যারিজোনার ফলাফল তিনি চ্যালেঞ্জ করেছেন। পাশাপাশি উইসকনসিনে পুনর্গণনার আবেদন করেছেন ট্রাম্প। তিনি দাবী করেন, এসব রাজ্যের অধিকাংশ ভোটারই তার সমর্থক। কিন্তু নির্বাচনে জালিয়াতি করে তাকে হারানো হয়েছে।

ট্রাম্পের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করাকে গণতন্ত্রের অপমান আখ্যা দিয়ে বারাক ওবামা বলেন, অবশ্যই তাকে পরাজয় মেনে নিতে হবে এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে গণ্য করতে হবে। ট্রাম্পের তা স্বীকার করে নেয়ার সময় হয়ে গেছে। যদি আপনারা ফলাফল পর্যবেক্ষণ করেন তাহলেই সব পরিষ্কার বুঝে যাবেন। বাইডেন নিরঙ্কুশ জয়লাভ করেছেন। ফলাফল পাল্টে যাবে সেরকম কোনো পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হার মেনে নেয়ার সময় হয়েছে ট্রাম্পের: ওবামা

আপডেট সময় ০২:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০