ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

করোনা মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ দোরাইস্বামীর

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা মহামারির মতো পরিস্থিতি মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ঐতিহ্যগত জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু মোকাবিলা করছি। আর আয়ুর্বেদ একটি ঐতিহ্যগত চিকিৎসা শাস্ত্র। করোনা মহামারির মতো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও ইমিউনিটি বাড়ানোর কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে আয়ুর্বেদের ব্যাপক ভূমিকা রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, আয়ুর্বেদ শাস্ত্রের উদ্ভব কোনো একটি নির্দিষ্ট দেশে হলেও এর সুবিধা বিশ্বের সব দেশ নিতে পারে।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন ভারতের আয়ুস অ্যাডভাইজরি গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অরবিন্দ ভারাসই, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা নওশাদ জাকি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

ধেয়ে আসছে বৃষ্টিবলয়: সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে

করোনা মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ দোরাইস্বামীর

আপডেট সময় ০৩:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০