ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই : আব্দুস সালাম নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

রোববার থেকে সীমিত পরিসরে ভিসা দেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে এফ, এম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য প্রথমবারের মতো আবেদনকারীদের কাছ থেকে সীমিত পরিসরে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রক্রিয়া করতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার অনুরোধ করা হচ্ছে।

এফ- শিক্ষা এবং ভাষা সংক্রান্ত, জে- দর্শনার্থী বিনিময় ও এম- বৃত্তিমূলক এ তিন ক্যাটাগরির ভিসা দেওয়া হবে।

আবেদনকারীদের www.ustraveldocs.com/bd, ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি দেওয়ার পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য জরুরি ভিসা সেবাদান কার্যক্রম সব সময়ের জন্য চালু রেখেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচে দেওয়া লিংকে:
https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp.

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এ আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস যে সব শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে চান, তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে। এছাড়া এফ২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রোববার থেকে সীমিত পরিসরে ভিসা দেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট সময় ১২:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০