ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই : আব্দুস সালাম নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

সিরাজগঞ্জে নাসিমের আসনে ছেলের জয়

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া ফলাফলে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

এই আসনে ৪৫-৫০ শতাংশ ভোট পড়েছে বলে অনুমান করছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন। ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।

আজ ঢাকা-১৮ আসনেও উপনির্বাচন হয়েছে। সিরাজগঞ্জ-১ সহ এই দুই আসনের উপনির্বাচনে ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, কোথাও কোনো খারাপ খবর পাইনি। গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে নাসিমের আসনে ছেলের জয়

আপডেট সময় ১০:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০