ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মানি লন্ডারিং মামলায় জি কে শামীমের বিচার শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। একইসঙ্গে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলির আদেশ দেন।

শামীমের সাত দেহরক্ষী হলেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।

একইসঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

মানি লন্ডারিং মামলায় জি কে শামীমের বিচার শুরু

আপডেট সময় ০১:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০