ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ

দুদকের মামলায় বিসিসির সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি এক নম্বর আসামি সাবেক মেয়র মো. আহসান হাবিব কামাল ও ৫ নম্বর আসামি বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেনকে কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাকিরা হলেন- সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবারি রোডের বাসিন্দা মো. জাকির হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে সংস্থাটির জালপ্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ চলতি হিসাব খোলে।

ওই হিসাবে টেশিস থেকে পারওয়া চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখায় এবং পরস্পর একে অপরের সহযোগীতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করে।

যে ঘটনায় দুদকের উপপরিচালক আব্দুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এরপর ২০১১ সালের ১৯ জুলাই দুদকের উপ-পরিচালক আব্দুল বাছেত ও সহ-পরিচালক এম এইচ রহমতউল্লাহ আদালতের অভিযোগপত্র জমা দেন। আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

দুদকের মামলায় বিসিসির সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০