ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার নাজমুলের তিন দিনের রিমান্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা ধর্ষণ মামলার আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হলে তিন দিনের রিমান্ডে দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক কুমার বড়ুয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

সোহাগকে বুধবার বিকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।”

ধর্ষণ ও তাতে সহযোগিতার অভিযোগ এনে গত ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ ও নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে একটা মামলা করেন ওই ছাত্রী।

পরদিন ধর্ষণ ও সামাজিক যোগাযোগে মাধ্যমে চরিত্র হননের অভিযোগ এনে রাজধানীর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন তিনি। এই মামলায়ও ওই ছয়জনকে আসামি করা হয়, তবে প্রধান আসামি করা হয় নাজমুল হাসান সোহাগকে।

মামলার অপর তিন আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা ও কর্মী আব্দুল্লাহহিল বাকী (২৩)।

মামলা দায়েরের ১৭ দিন পরেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ৮ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরপর গত ১১ অক্টোবর মামলার দুই আসামি সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণ মামলায় গ্রেপ্তার নাজমুলের তিন দিনের রিমান্ড

আপডেট সময় ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০