ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আছে ভারতের: সৌরভ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এ মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বিরাট কোহলির দল।

ঐ সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না দুই সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত ছিলো, স্মিথ-ওয়ার্নার না থাকায় সিরিজ জিততে সমস্যা হয়নি ভারতের। তবে আসন্ন সফরে অস্ট্রেলিয়া দলে থাকছেন স্মিথ-ওয়ার্নার। তাই অনেকেই বলছেন, এবার সিরিজ জয়ের সম্ভাবনা অনেক কম ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে হারনোর সামর্থ্য আছে ভারতের।

আসন্ন সফর নিয়ে গাঙ্গুলী বলেন, ‘নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার ভয়ংকর দল। তাদের দলে স্মিথ-ওয়ার্নার-লাবুশেনের মত সেরা ব্যাটসম্যান রয়েছে। গেল সফরে স্মিথ-ওয়ার্নার ছিলো না। কিন্তু এবার তারা দলে থাকায় অসিদের শক্তি অনেকগুন বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার পেস আক্রমনও অনেক শক্তিশালী। ভারতের জন্য সিরিজটি কঠিন হবে। তবে অস্ট্রেলিয়া যত শক্তিশালীই হোক না কেন, তাদের জয়ের সামর্থ্য রয়েছে। কারন ভারতেরও লড়াই করার ক্ষমতা আছে। আসন্ন সিরিজটি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হবে।’

ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে গাঙ্গুলীর। তবে ভারতের বোলিং লাইন-আপ শক্তিশালী বলছেন তিনি, ‘ভারতের ব্যাটসম্যানদের বড়-বড় ইনিংস খেলতে হবে। যারা ভালো ব্যাটিং করবে, তারাই সিরিজটি জিতবে। এজন্য ভারতের ব্যাটসম্যানদের স্কোর বোর্ড বড় স্কোর থাকতে হবে। ভারতের বোলিং লাইন-আপ ভারসাম্যপূর্ণ আছে। জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামি-উমেশ যাদব-নবদ্বীপ সাইনিরা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নিবে।’

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের দলে নেই দলের দুই সেরা খেলোয়াড় রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। তাদের ইনজুরির উন্নতি হলে সফরের মাঝেও তাদের সুযোগের সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিলেন গাঙ্গুলী।

তিনি বলেন, ‘আমরা রোহিত ও ইশান্তের ইনজুরি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আমরা দু’জনকেই অস্ট্রেলিয়া সফরে দলে চাই। তাদের ইনজুরির উন্নতি হলে এবং যদি ফিট হয়ে উঠতে পারে, তাহলে নির্বাচকরা রোহিত-ইশান্তকে নিয়ে সিদ্বান্ত নিবে। তখন তাদের অস্ট্রেলিয়ায় পাঠানোও হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আছে ভারতের: সৌরভ

আপডেট সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০