ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধাপে ধাপে ভালো করে জাতীয় দলে খেলতে চান ইমন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পারভেজ হোসেন ইমন। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপেও খেলেছেন তিনি।

তবে একাদশে বেশি সুযোগ হয়নি তার। নাজমুল একাদশের হয়ে দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২৯ রান। তবে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন কোচ টবি র‍্যাডফোর্ডের অধীনে নতুন কিছু শেখার চেষ্টা করছেন ইমন।

রোববার (০১ নভেম্বর) মিরপুরে এইচপি দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এক ভিডিও বার্তায় ইমন জানান, ধাপে ধাপে ভাল করেই জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। তবে নতুন কোচের অধীনে টেকনিক্যাল জায়গা নিয়েই কাজ করে যেতে চান।

ইমন বলেন, ‘অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি। ‘

তিনি আরও বলেন, ‘নি (র‍্যাডফোর্ড) ব্যাটিংয়ের কিছু কাজ দেখিয়ে দিচ্ছেন। এগুলোই অনেক ভালো লাগছে। অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলের খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে ওপরে ওঠার। এইচপিতে খেলবো, এরপর ‘এ’ টিম এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করবো। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

ধাপে ধাপে ভালো করে জাতীয় দলে খেলতে চান ইমন

আপডেট সময় ০৯:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০