ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলছেন না মাশরাফি?

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নেতৃত্ব ছেড়ে দিলেও খেলা ছেড়ে দেননি বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি এখনও।

তবে সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টেও দেখা যায়নি তাকে।

জানা গিয়েছিল, করোনামুক্তির পর অনেকটা আনফিট থাকায় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখেন মাশরাফি।

তবে ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে জানা গিয়েছিল।

কিন্তু হঠাৎ করেই বাতাসের গুঞ্জন– টি-টোয়েন্টি টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন না মাশরাফি। যদিও এ বিষয়ে মাশরাফি বা বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি এখনও।

তবে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাশরাফির মাঠে ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেই জানালেন বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস।

এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফি খেলছেন না– এমনটি এখনই বলা যাচ্ছে না। মাশরাফি বলেছে সে আনফিট। যেহেতু তার ইনজুরির একটা ব্যাপার আছে। এর মধ্যে যদি সে ফিট হয়ে যায়, এসে যদি রিপোর্ট করে সে ঠিকঠাক আছে তা হলে সে থাকবে। আমরা যখন আনুষ্ঠানিকভাবে জানাব তখনই বুঝতে পারবেন কারা হচ্ছে।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ায় ও দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দেয় মাশরাফির। তাই মাঠে ফিরতে শারীরিক অনুশীলন শুরু করেছিলেন মাশরাফি। গত ২২ অক্টোবরে মিরপুর সিটি ক্লাব মাঠে ফিটনেস পরীক্ষায় নেমেছিলেন মাশরাফি। আর সেদিন দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির। তবে মাশরাফির সেই ইনজুরি কতটা গুরুতর ছিল তা জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলছেন না মাশরাফি?

আপডেট সময় ০১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০