ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চৌহালীতে ইলিশ ধরায় দায়ে ২৪ জেলের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রজনন মৌসুমে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালীতে ২৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের শৈলজানা, খাস কাউলিয়া ইউনিয়নের ভুতের মোড় ও উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর বাঘুটিয়া, খাস কাউলিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ কারেন্ট জালে ইলিশ মাছ ধরা অবস্থায় যমুনা নদীর শৈলজানা, ভুতের মোড় ও দত্তকান্দি এলাকা থেকে ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

শনিবার সকালে আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চৌহালীতে ইলিশ ধরায় দায়ে ২৪ জেলের কারাদণ্ড

আপডেট সময় ০৬:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০