ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনিয়ম ও দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিবকে তলব

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব (এপিএস) মো. ওয়াহেদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ অক্টোবর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এই এপিএস বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত আছেন।

দুদক সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসের শেষে দিকে ওয়াহেদুর রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে (বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে) ৫ অক্টোবর দুদকে হাজির হতে পৃথক নোটিশ দেয়া হয়। সিরাজুল ওই তারিখে দুদকে হাজির হলেও ওয়াহেদুর রহমান দাফতরিক ঝামেলার কথা বলে আসেননি। পরে দুদক তাকে ১৪ অক্টোবর হাজির হতে বলে।

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ওয়াহেদুর রহমানসহ দুজনকে তলব করে দুদক।

এছাড়া চাদাবাজি, ক্ষমতার অপব্যবহার দখলবাজি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনিয়ম ও দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিবকে তলব

আপডেট সময় ০৯:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০