ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

১৬ বছর পর আকাশে উজ্জ্বল মঙ্গল গ্রহ

আকাশ নিউজ ডেস্ক:

আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গল গ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। ১৬ বছর পর আবার এমন উজ্জল মঙ্গল গ্রহ দেখা যাবে। আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লক্ষ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে । যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লক্ষ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লক্ষ কিলোমিটার দূরে ছিল।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়।

১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গল গ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি এক সাথে ঘটবে ১৪ অক্টোবর।

১৪ অক্টোবর সূর্য ডুববে সন্ধ্যা ৫.৩৩ মিনিটে আর পুর্ব দিকে মঙ্গল উঠবে ৬.২৯ এ যা ভোর পর্যন্ত দেখা যাবে।

মঙ্গল পূর্ব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে । এর তিন দিন পর অমাবস্যা। এ জন্য মঙ্গল গ্রহ পর্যবেক্ষণের সব চেয়ে ভাল দিন ১৭ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

১৬ বছর পর আকাশে উজ্জ্বল মঙ্গল গ্রহ

আপডেট সময় ০৯:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০