ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় তার বাসার দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

গত ৩০ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর দুই আসামির ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ধার্য করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন। গত ২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২১ জুলাই মামলাটিতে অভিযোগপত্র দেন নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন। অভিযোগপত্রে রেশমা ও স্বপ্নাকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হলেও রুনু বেগম নামে একজনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

গত ২৩ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মফিজুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর কথা জানানো হয়। এ আদালতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মামলার বাদী ও নিহতের স্বামী ইসমত কাদির গামার জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমত কাদির গামা একজন মুক্তিযোদ্ধা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০