ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ: ৩ ছাত্রলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মাহবুবুর রহমান রনিসহ তিন ছাত্রলীগ নেতার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

এসব তথ্য নিশ্চিত করেছেন শুনানিতে উপস্থিত আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই নববধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি গ্রেফতার হয়েছেন। বাকি আছেন শুধু তারেকুল ইসলাম তারেক। সন্দেহভাজন দুজনসহ মামলায় মোট সাতজন গ্রেফতার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ: ৩ ছাত্রলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০