ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, আবারও গুলি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইভিলে কৃষ্ণাঙ্গ তরুণী ব্রেওনাকে গুলি করে মেরেছিল পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে ওই তরুণীর মায়ের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিয়েছিলেন রাজ্যের মেয়র। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ওই তরুণীর মাকে মেয়র কথা দিয়েছিলেন, দোষীদের শাস্তি হবে। কিন্তু বুধবার মার্কিন আদালত অভিযুক্ত তিন পুলিশ অফিসারের একজনকে অভিযুক্ত করেছে। দুইজনের ওপর থেকে চার্জ তুলে নেওয়া হয়েছে। অভিযোগ, যাকে অভিযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধেও অভিযোগের মাত্রা কম। এরই প্রতিবাদে বুধবার লুইভিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। অভিযোগ, বিক্ষোভকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ঘটনায় দুই পুলিশ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই অফিসার গুলিতে আহত হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বর্ণবাদ এবং ব্রেওনা হত্যা মামলাকে কেন্দ্র করে বুধবার ফের উত্তাল হয়ে ওঠে লুইভিল। কারণ, ওই দিনই জানা যায় ব্রেওনা হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ অফিসার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। আদালতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করা যায়নি। একজন অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন হলেও তাতে খুব কঠিন সাজা মিলবে না।

এরই প্রতিবাদে হাজার হাজার প্রতিবাদী রাস্তায় নেমে পড়েন। ব্রেওনা হত্যার বিচার চেয়ে জায়গায় জায়গায় তারা মিছিল করেন। অভিযোগ তেমনই এক মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে দুই পুলিশ আহত হন। যদিও তাদের অবস্থা এখন স্থিতিশীল।

বিশেষজ্ঞদের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ তৈরি করে পুলিশ। তারই ভিত্তিতে আদালতে তার বিচার হয়। অভিযুক্তদের বাঁচানোর জন্য লুইভিলের পুলিশ অভিযুক্তদের আড়াল করে চার্জ গঠন করেছিল। সে কারণেই আদালতে দুইজন মুক্তি পেয়েছেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় মেয়র কথা দিয়েছিলেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশ বিভাগের সংস্কার হবে। বাস্তবে তার কোনো কিছুই হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দুই সপ্তাহ পর ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, আবারও গুলি

আপডেট সময় ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০