ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

তালেবানের হামলায় আফগানিস্তানে ২৮ পুলিশ নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তালেবানের সঙ্গে সংঘর্ষে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জেলাটি বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর বিদ্রোহীরা তাদেরকে হত্যা করে। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান। এএফপিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। উরুজগান প্রদেশের গিজাব জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে।

তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে। উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পন করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দুই সপ্তাহ পর ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

তালেবানের হামলায় আফগানিস্তানে ২৮ পুলিশ নিহত

আপডেট সময় ০৪:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০