ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

আরব লীগের সভাপতির চেয়ারে অস্বীকৃতি ফিলিস্তিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আরব লীগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিন।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়ক মন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সর্বশেষ ঘটনাবলীর প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান করছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব লীগ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পক্ষ নেয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আরব লীগের সভাপতির দায়িত্ব পালনকালে আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উদযাপন করবে যাতে ফিলিস্তিন রাষ্ট্র সম্মানিত বোধ করবে না।

এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয় নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় উন্নতি, জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আরব লীগের সভাপতির চেয়ারে অস্বীকৃতি ফিলিস্তিনের

আপডেট সময় ১০:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০